Principal Message
প্রফেসর মুহাম্মদ আইয়ূব নূরী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে উলামা বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম মাওলানা আহমদর রহমান এবং মাতা ছফুরা খাতুন। তিনি ষোড়শ বি সি এস পরীক্ষার মাধ্যমে ১৯৯৬ সালে আরবিও ইসলামি শিক্ষার প্রভাষক হিসেবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী, দর্শনা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা, আনন্দমোহন সরকারি কলেজ, ময়মনসিংহ ও সরকারি সিটি কলেজ চট্টগ্রামে অধ্যাপনা করেন। অধ্যক্ষ হিসেবে পদায়নের পুর্বে তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।