Notice Details

  • Helobd
  • March 2026, 11

এতদ্বারা অত্র কলেজের ২০২৬ইং সনের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১/০৩/২০২৬ইং থেকে ৩১/০৩/২০২৬ইং তারিখ পর্যন্ত বিলম্ব ফিসসহ বিধি মোতাবেক নির্বাচনী

বিজ্ঞপ্তি এতদ্বারা অত্র কলেজের ২০২৬ইং সনের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১/০৩/২০২৬ইং থেকে ৩১/০৩/২০২৬ইং তারিখ পর্যন্ত বিলম্ব ফিসসহ বিধি মোতাবেক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা ফরম পূরণ করতে পারবে। নির্ধারিত তারিখের মধ্যে কলেজের যাবতীয় বকেয়া পরিশোধ সাপেক্ষে রশিদ মূলে ফরম পূরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। ০১। ফরম পূরণের তারিখ- ১১/০৩/২০২৬ইং। ০২। ফরম পূরণের শেষ তারিখ- ৩১/০৩/২০২৬ইং। ০৩। শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ফরম পূরণ বন্ধ থাকবে। অন্যান্য দিন ফরম পূরণ করতে পারবে। ০৪। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ফি রশিদের মাধ্যমে ব্যাংক এশিয়া ব্যাংকে টাকা জমা প্রদান করে এক কপি রশিদ সংশ্লিষ্ট অফিসে জমাদান করে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। ০৫। ফরম পূরণের পর Final Candidate List Print আউট এর শিক্ষার্থীদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। অন্যথায় ফরম পূরণ বাতিল বলে গণ্য হবে। ০৬। উপরে বর্ণিত নির্দিষ্ট তারিখে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সকল দায়-দায়িত্ব শিক্ষার্থীদের উপর বর্তাবে। ০৭। ফরম পূরণের সময় নিয়মিতদের রেজিস্ট্রেশন কার্ড (১কপি) ফটোকপি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্ড (১কপি) ফটোকপি ও বিগত পরীক্ষার মূল প্রবেশপত্র অবশ্যই জমা দিতে হবে। বিঃদ্রঃ উল্লেখিত তারিখের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিষয়টি অতীব জরুরী। স্বাক্ষরিত প্রফেসর মুহাম্মদ আইয়ুব নূরী আইডি নং- ০৪৩২৬ অধ্যক্ষ বাঙালহালিয়া সরকারি কলেজ রাজস্থলী, রাঙ্গামাটি পার্বত্য জেলা। স্বাক্ষরিত (১০/০৩/২৬) সুনিত কুমার মুৎসুদ্দী আহবায়ক এইচ.এস.সি ফরম পূরণ কমিটি ২০২৬ বাঙালহালিয়া সরকারি কলেজ রাজস্থলী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

Back To Notices

Category List