এতদ্বারা ২০২৬/২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদেরকে আগামী ২০/০৯/২০২৬ইং হতে ২২/০৯/২০২৬ইং তারিখের মধ্যে নিম্নোক্ত কাগজপত্র জমা দিয়ে ভর্তিও কার্যক্রম সম্পাদন করতে হবে। ১. আবেদন পত্রের সহিত এস.এস.সি-র মূল মার্কসীট ও প্রশংসাপত্র। ২. শিক্ষার্থীর এসএসসি/সমমান পরীক্ষার রেজিঃকার্ড ফটোকপি। ৩. ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৪. শিক্ষার্থী ডিজিটাল (অনলাইন) জন্মনিবন্ধন ১৭ ডিজিট/এন.আইডি ফটোকপি। ৫. পিতা ও মাতা/অভিভাবক এন.আইডি ফটোকপি। ৬. শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্ণয়ের প্রমাণ পত্রের ফটোকপি। ৭. ভর্তি ফরম/ব্যাংক রশিদ কলেজ থেকে সংগ্রহ/পূরন করে ব্যাংক এশিয়া লিঃ বাঙ্গালহালিয়া বাজার শাখায় জমা দিয়ে ব্যাংকের রশিদের কলেজ কপি কলেজে জমা দিতে হবে। ৮. ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর,২০২৬ইং বৃহস্পতিবার সকাল-১০টা। বিঃদ্রিঃ ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি কলেজ অফিস থেকে জেনে নেবে। অফিস সহকারী মোবাইল নং -০১৮৪৪৩০০৪৬০ হিসাব রক্ষক মোবাইল নং - ০১৮২২৭৩৫৬৭৪ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নূরী আইডি নং: ০৪৩২৬ অধ্যক্ষ বাঙ্গালহালিয়া সরকারি কলেজ রাজস্থলী, রাঙ্গামাটি পার্বত্য জেলা। মোবাইল নং: ০১৮১৬১৬৫০৬৮